Skip to main content

কোরআন কি মানবতার সমাধান ?

কোরআন কি মানবতার সমাধান ?
আমি কোন বিশেষ লেখক নই। তাই আমি কারো মনোরঞ্জন করতে নাও পারি। আমি শুধু এটাই বলার জন্য লিখতে বসেছি যে, ‘আমি মানুষ আর আমি আমার মতামত প্রকাশ করতে চাই। সেখানে কোন বিশ্লেষণ হইতো বা  বিজ্ঞান ভিত্তিক হতেও পারে আবার নাও পারে।
তবে একজন স্বাধারণ মানুষ হিসাবে যেভাবে একটা সত্যকে বিচার করতে পারে তার চেষ্টা অবশ্যই করবো।
মানুষ হিসাবে আমার প্রথম যুক্তি: আমি ২০২১ সালের এক জীবিত মানুষ হিসাবে কখনো বলতে পারি না যে, আমি আমার সম্পর্কে সবকিছু জানি এবং সকল সঠিক সিধান্ত নিতে পারি যা আমার জন্য ভালো হবে।
কারন এখনো আমাদের বিজ্ঞান আমাদের এমন পরিক্ষিত প্রমান দিতে পারেনি যে, আমরা কেমন করে জীবিত হই । অর্থাৎ মৃত্যু ও জীবনের মাঝে পার্থক্য কি ? তবে এটা জানা বিশেষ গুরুত্ব বহন করে না, সুন্দর জীবন লাভ করার জন্য।
মানুষ কেমন করে নিজে সুখে থাকবে এটা তার চাহিদার উপরে নির্ভর করে। তাই বলে বিজ্ঞানের আবিষ্কার মানুষকে নিয়ন্ত্রন করতে পারে না। তবে এই কথা ২০২১ সালে প্রযুক্তির যুগে একবারে সত্য নয়। তার কারন পৃথিবীকে নিয়ন্ত্রন করছে এই প্রযুক্তি। আমরা হয়তো মনে করতে পরি যত উন্নত ডিভাইস আমাদের জীবন পরিচালনার জন্য ব্যবহার করবো ততো আমাদের জীবনে সুখ আসবে, আমরা আরাম আয়েইশ করতে পারবো, যত উন্নত ডিভাইস,  জীবন ততো বেশি উন্নত হবে । কিন্তু আছে ? – আপনি অনেক ক্ষমতার অধিকারী হলে, অবশ্যই আপনার জীবন উন্নত হবে তাতে কোন সন্দেহ নাই, এমন কি আপনি সুখেও থাকতে পারেন। আপনি আনন্দ , উল্লাস, ভোগ, ক্ষমতা এর মাধ্যমে তৃপ্তি  বা সুখ লাভ করবেন। কিন্তু এই গুলো করতে গিয়ে অন্যের জীবনের তৃপ্তিকে হরন করবেন। বুঝতে পারেন নাই হয়ত্ব ।
বর্ষার সময় বৃষ্টির নতুন পানি যে ব্যজ্ঞ জমিনে আসে এবং তারা উল্লাস করে, ছোট বাচ্চারা ঠিক উল্লাস করে ঐ ব্যজ্ঞগুলোকে মারার মধ্য দিয়ে। এমন কি আমিও এমনটাই করেছি, কারন ব্যজ্ঞকে লাফতে ও তার ডাক শুনতে আমার ভালো লাগে। যেখানে আমার উল্লাস সেখানে অন্যের বাচা-মরার প্রশ্ন ? যখন বচ্চারা ব্যাঙ নিয়ে খেলায় মাতে, তখন ব্যাঙ কি সুখ লাভ করে ? তাহলে কি বলবেন ?
আমি যতদুর বুঝি, সুখে থাকার নামঃ তৃপ্তি লাভ করা। সেটা যেভাবে হোক না কেন ? আমি আর কারো কথা বলবো না। আমার নিজের কথা বলবো, আমার চাহিদা পুরোন করতে না পারলে, আমি কখনো নিজেকে সুখি মনে করিনা। অনেক ভাবে বলা য়ায়ঃ
তৃপ্তি সহকারে কোন কিছু ভোগ করতে না পারলে, কখনো চাহিদা পুরোন হয় না। আমার গাড়ী চাই, বাড়ী চাই, সুন্দর নারী চাই, অগাধ টাকা চাই এবং অসীম ক্ষমতা চাই । এই গুলো না পুরোন করতে পারলে, আমি সুখি নই। এখানে অনেক নীতিবান মানুষ বলবে যে, এই গুলো অর্জন করার নাম মানবতা নাই, এর নাম মানুষ হতে পারে না। ভাই আমি তোমাকেই বলছি, তুমি ঠিক বলছো, কিন্তু কোরআন কি তাই বলছে ? ধরুন আপনি বললেন কোরআন কি বলে তাতে আমার কি ? আবারো আপনি ঠিকই বল্লেন । যে এটা বলেছেন যে, ‘কোরআন কি বলে তাতে আমার কি ?’, আমি তাকে একটা ধন্যবাদ জানাই, করন আপনার ভিতরে সত্যকে গ্রহন করার মত এখনো সময় আছে। যা অনেকের থাকে না ভাই ।
নীতিবান মানুষকে বলতে চাইঃ আপনি কি আপনার চাহিদা পুরোন এর জন্য জীবনের সবটুকু বিলিয়ে দেন নি? আপনার সফল চাকুরী লাভের জন্য আপনি কি ব্যয় করেছেন। সে প্রশ্ন আপনার করেছই থাক। এখন একটা কথা বলি, আপনি মাসে অথবা দিনে যে অর্থ অর্জন করছেন, তা অর্জন করতে পারবেন কি যদি আপনাকে সমাজের ঐ সুযোগ না করে দেয়।
তাই এখন আপনি যেটা ভোগ করছেন, তা কিন্তু সমাজ আপনাকে প্রদান করে। তবে এটা সত্য সমাজের এই পজিশনে যেতে আপনাকে অনেক ত্যাগ করতে হয়েছে, তবে সেটা আপনি করেছেন আপনার ভোগ এর জন্য। অর্থাৎ আপনি এখন যাই করেন না কেন, তা মুলত্ব আপনার নিজের ভোগের জন্য। সেটা ভালো কি মন্দ সেটা কোন বিষয় নয়। মুল এবং সত্য হলো আপনার ভোগের ব্যপার। এটা কোরআনেও কথাঃ ‘ এবং আমি(আল্লাহ) বল্লামঃ হে আদম! তুমি ও তোমার স্ত্রী জ্ন্নাতে অবস্থান করো এবং তা হতে যা ইচ্ছা ভোগ বা আহার করো; কিন্তু ঐ বৃক্ষের নিকটবর্তি হইও না। (সুরা: বাকারা. আয়াত:৩৫)’। দুঃখিত আবারো কোরআনের আয়াত টেনে আনলাম। আমার লেখার মুল উদ্দেশ্য শুধু মাত্র কোরআনই মানুষের জীবনের সুখ বা তৃপ্তি দিতে পারে, এটা বলা । এটা একটা কারন। আর আমি মনে করি এই দুনিয়াতে যত কিছুর রেফারেন্স দেয়ার জন্য কোন ব্যাখ্যার প্রয়োজন তা নির্ভর যোগ্য কোন কিছুর উপরে নির্ভর করা। আর আমি এটা শেষমেষ জানি যে সকল কিছুর শেষে গিয়ে ঠেকবে। আর সেখানে গিয়ে আমার বলার কিছুই থাকবে না, কারন আমি তেমন ভাবে কোন সত্যই জানি না, তিনি ছাড়া যিনি আমাকে সৃষ্টি করেছেন। আর আমি তার সস্পর্কেও কিছুই জানি না। আর কোরআনের এই আয়াত আমাকে বলতে বলেঃ ‘এবং তিনি আদম(আঃ) কে সকল বন্তুর নাম শিক্ষা দিলেন, তারপর সেগুলো ফেরেন্তাদের সামনে উপস্থাপন করলেন এবং বল্লেন, ‘এ বস্তুগুলোর নাম আমাকে বলে দাও, যদি তোমরা সত্য বাদ হও। (সুরা: বাকারা. আয়াত:৩১) তাই আমি মনে করি আমি যে নাম জানি বা বুঝতে পারি তা যেন, সত্যের সাথে বলতে পারি। এখানে একটা কথা না বল্লে হয়ত আমি ভুল করবো বলে বিশ্বাস করি যে, কোরআনে পৃথিবী ও পৃথিবীতে মানুষ সৃষ্টির যে রহস্য বলেছেন, তা মুলত রুপক আর্থাৎ কোরআনের সুরা: বাকারা. আয়াত:২৮, ২৯, ৩০, ৩১, ৩২,৩৩,৩৪,৩৫,৩৬,৩৭ গুলো রুপক, আর এর অর্থ মহান স্রষ্টা ছাড়া কেহ জানে না বলে আমি বিশ্বাস করি। তারপরও আমার কাছে মনে হয়েছে এখানেই আমাদের জীবনের সত্য বলা হয়েছে, যা খুব সহজ ও সরল ভাবে। এটা আমার দাবি না, মুলত কোরআনের দাবি। সুরা কামার৫৪: আয়াত ৩: তারা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজের খেয়াল খুশির অনুসরণ করে, আর প্রতেক ব্যাপারই যথাসময়ে লক্ষ্যে পৌছাবে। আয়াত ৪ : তাদের নিকট এসেছে সুসংবাদ, যাতে আছে সাবধন বাণী। আয়াত ৫ : এটা পরিপুর্ণ জ্ঞান, তবে  এই সতর্ক বাণী তাদের কোন উপকারে আসেনি। আয়াত ৬ -১৭: কোরআনকে আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহনের জন্য, সুতরাং উপদেশ গ্রহণকারী কেহ আছে কি?
এই কথা আরো আছে সুরা কামার:  ১৭, ২২,৩২,৪০, ৫১
এখন বলেন আমি কেন এই সহজ বিষয়কে কেন এত কঠিন ভাবতে থাকবো। আপনার ছোট বেলায় মিথুক রাখালের গল্প শুনে থাকবেন। সেখানে যদি আমি কঠিন ভাবে অর্থহীন প্রশ্ন করি যেমন: কেন রাখাল বালকে বাঘ খাবে, তার সম্ভাবনা কতটুকু বা রাখালের কথায় দুবার আসলো তৃতীয় বা চতুর্থ বার কেন নয়। আবার গ্রামে তো অনেক ছেলে রাখালের সাথে গরু চরায় তাদের চেয়ে রখাল বুদ্ধিমান, সুতরাং সে ত পালানো উপায় বের করতে পারতো, যে ছেলে গ্রামের মানুষর আগ্রহ দেখতে এবং পরিক্ষা করার মত বুদ্ধি থাকে সে অবশ্যই নির্বোধ এর মত চেষ্টা করবে না, যখন সত্যই বাঘ আসবে। অথবা চালাক মানুষ জানে কি করলে সমাজের মানুষ তার কথায় চলবে, না এটা হতে পারে না। আবার এটাকে একটু পালটে দিয়ে যদি বলি, গ্রামের মন্ডল তাকে ঐ দায়িত্ব দিয়েছিল, যে গ্রামের মানুষগুলোর কর্ম-কান্ড পরিক্ষা করার, তবে আপনারা রখালবালক কে মিথ্যবাদী বলে বাচাতে যাবেন না। সে যদি পরিক্ষা করাও ত কারো না কারো দায়িত্ব।
আমার কথা গুলো কি আপনাদের কাছে কোন ভাবে মুল সত্যর কাছে যেত দেয়। বা আমার কথ কোন ভাবে যুক্তি সংগত মনে হয়। আমার কাছেও যে বা যারা কোরআনের ব্যাখ্যা করে এবং বলে কোরআনের এক একটা আয়াতের অর্থ অনেক। এবং যা বুঝার ক্ষমতা মানুষের নাই। এবং বলে কোরআন কে বুঝতে হলে হাদিস এর দরকার, তা মুলত উপরের রাখাল এর চরিত্র বিশ্লেষণ করার মত। বর্তমান বহু মুহাদ্দিস, বহু বিশেষক দরকার। এটা যে বা যারা বলে তারা নিজেকে মিথুক বলে না বরং তারা মহান আল্লাহকে মিথুক বলে। তাদের কাছে কোন সত্যের জ্ঞান নাই।
যে বুঝতে পারে না যে, সত্যের ও মিথ্যার মাঝে পার্থক্য কোথায় এবং কি ? সে কিভাবে বুঝবে সত্য কি। আমি দেখেছি মানুষ মানুষকে শিক্ষা প্রদান করে এই উদ্দেশ্যে যে এই শিক্ষার মধ্যে দিয়ে আমার গোলামি করবে।
যে বা যার মুল উদ্দেশ্য থাকে গোলাম কিনবে, অথবা নিজের জন্য গোলাম সংগ্রহ করবে, সে ত মানুষকে কখনো সত্যের কাছে আসতে দেবে না। আর যদি সত্যকে প্রকাশ করে তবে তার কেহ গোলাম হবে না বা থাকবে না অথচ তাকেই গোলামি করতে হবে, আর এটা এই পৃথিবীতে বসবাসকারী মানুষের বৈশিষ্ট্যর সাথে মেলে না। আজ আমি যদি তাদের এই প্রচলিত গোলাম সংগ্রহ পদ্ধতিকে ত্যাগ করি , সত্যর কথা বলি তবে এই গোলামি করা লোকগুলো আমাকে থাকতে দেবে না। এই পৃথিবীতে থাকতে হলে তাদের গোলামি করে থাকতে হবে।
সত্য কথা হল কোরআনকে বুঝতে কোরআনই যথেষ্ট। কেহ যদি তাতে রং ঢালতে চাই রঙ্গিন করতে, তবে তার চ্যালেঞ্জ গ্রহন করো। কিভাবে এটা লেখা হয়েছে। কি ভুল আছে তাতে। আর কেন তা থেকে উপদেশ নিতে হবে। এই রকমের কাজ করো, তাতে তুমি জ্ঞানী হবে, এবং সত্যকে যদি বুঝতে পারো তবে তুমি এর কাছে আসো এবং এর থেকে উপদেশ গ্রহন কর । আর যদি না পারো তবে তুমি তোমার মত চল, তাতে কেহ কিছু বলবে না। এমন কি আল্লাহ বলেছেন তারা নিকৃষ্ট যারা অন্যের নিন্দা করে। তাহলে তুমি কেন নিজেকে নিকৃষ্টদের কাতারে আনবে কেন ? বোকার মত সত্যকে না বুঝে তার নিন্দা করবে।
আমি আমার নিজের চ্যালেঞ্জ নেই নি।  কিন্তু আমাকে ভাবিয়ে তুলেছেল কোরআনের এই আয়াত:
আল্লাহর ইচ্ছা ছাড়া কেহ উপদেশ গ্রহন করবে না। একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করার অধিকারী।(আল-মুদ্দাসসির; আয়াত ৫৬); আমি তো উপদেশ গ্রহন করবো যদি আল্লাহ ইচ্ছা করেন তার উপর নির্ভর, তবে কেন আমাকে আমার কর্ম এর কারনে আমাকে সাজা দিবেন। এটা একটা আয়াত এটা যদি সত্য বলে ধরে নিই, তবে আমার কর্মের প্রতিফল আমি পাবো এটা মিথ্যা। যারা ইসলামের পন্ডিত আছে আমার বাংলাতে আমার আশেপাশে তারা আমাকে বলে আমি নাকি গোমরাহীতে আছি তাও আবার কোরআনের কথা। সেটা আমার মাথার উপরদিয়ে যায়। তবে আমি এখনো মুসলিম হতে পারিনি, তাই ওদের কথায় কি যায় আসে। আমার কথা সহজ: আল্লাহ যদি বলেন তার ইচ্ছা না হলে, কোন কিছু হতে পারেনা । আবার বলে এই কাজের জন্য তুমি দায়ী, তুমি ভালো করোনি তাই পাও নি ভালো। এ কি দিমুখী কথা নয়।
আবার বলেন হে আদম যা খুশি আহার করো কিন্তু এই গাছের কাছে যেও না। এ কেমন কথা। মালিক তার দাসকে বল্ল, এ বাগান তোমার দিলাম কিন্তু এ গাছের ফল খাবে না । তবে কেমন দান আমাকে বলতে পারেন ? আবার কে দাসের মালিক তার পরিচয়ও জানে না দাস। তাকে বলছে  ’ ইহা মানুষের জন্য এক বার্তা এর দ্বারা তারা সতর্ক হয় এবং জানতে পারে যে, তিনি একমাত্র উপাস্য(ইবরাহীম: আয়াত: ৫২ অর্ধেক)’ । আবার তার কোন পরিচয় না বলে, বলছে যদি তোর কাছে এ তোমার মালিক দাবি করে তবে তাকে পরিক্ষা করবে, ৪ টা প্রশ্ন করে। তার মধ্যে এক একটা তো আজব করার মত কথা। আমার মালিক এক দিতীয় কেহ নেই। যদি একাই তবে আরগুলো আমার কাছে আসলো কেন? আর এই সুযোগে আমরা একে অন্যেরে ক্ষতি করি । কি এক আজব ব্যাপার এক দাস আর এক দাসের স্বাবভোমত্ব হরন করে, নিজে মালিকের ভুমিকা পালন করি। আসলে মজার ব্যাপার এটাই মালিকের অনুপস্তিতি এতো সব কান্ড ঘটায়। আমরা সবাই কম আর বেশি সবাই সত্যটাকে জানি। কি সেই সত্য ?
এ যেন মিথ্যার উপরে প্রতিষ্ঠিত সত্য। যার কোন ভিত্তি নেই। শুন্যের উপরে গড়া বিশাল ইমারাত যা উপরে দাসেদের ক্ষমতার লড়াই। যেখানে গোলাম না সাজার অভিনয় এক অন্যেকে গোলামে পরিণত করার যুদ্ধে নেমেছে। এই যুদ্ধে কে জয়ী আর কে হেরেছে তার ধারণা করো কাছে নেই। যে হেরে গেছে সে নিজেকে সান্তনা দেওয়ার জন্য তৈরি করেছে ভিন্ন এক মালিক এবং বলছে আমি দাসত্ব করতে এসেছি তাই আমি এভাবে আমার উপাস্যকে সন্তুষ্টি করছি। যে শোষণ করে সে বলে, আমি আমার প্রতিপালকের নির্দেশে সবাইকে এক পতাকা তলে সংগ্রামে লিপ্ত।
 তার উত্তরে এর থেকে আমার জানা মতে আর কোন উত্তর হতে পারে না। -- “আর আমি মাদইয়ানবাসীদের কাছে তাদের ভাই শু’আইবকে পাঠিয়েছিলাম । সে বল্ল: হে আমার সম্প্রদায়! তোমরা একমাত্র আল্লাহর ইবাদত কর, তিনি ছাড়া তোমাদের আর কোন মাবুদ নেই। তোমাদের রবের পক্ষ হতে তোমাদের কাছে সুস্পষ্ট দলীল এসে গেছে । সুতরাং তোমরা ওযন ও পরিমাণ পুর্ণ মাত্রাই দিবে, মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দিয়ে ক্ষতিগ্রস্থ করোবে না। আর দুনিয়াতে শান্তি শৃংখলা স্থাপনের পর ঝগড়া ফাসাদ ও বিপর্যয় ঘটাবে না, বাস্তবিক পক্ষে ঈমানদার হলে এই পথই হল তোমাদের জন্য কল্যানকর । ( আল- আরাফ: আয়াত:৮৫)”
কিন্তু এর মানে আমরা কেহ জানি না। এটা বলতে যাওয়ার মত নির্বোধ মনে হয় কেহ আছে কি ? এই আয়াতে অর্থ এমন যেমন দিনের আলোতে কোন বস্তুকে আমরা দেখি। এখানেও তেমন স্পষ্টভাবে বলা হয়েছে। আপনি আমি যদি একমাত্র আল্লাহকে ইলাহ হিসাবে মনে করি তবে আর কোন সমস্যা হবে না।
ভাবছেন কি বোকার মত বল্লাম না. মোটেও না আমি আমার ৩১ বছর বেচে থাকার মাধ্যমে এটিই উপলব্ধি করেছি। আমার জীবনের মুল মন্ত্র এখানেই লুকিয়ে আছে। আমি ভিষণ অলস ও আরাম প্রিয় মানুষ। যার জীবনের ৩১ বছরের মাঝে ৫ বছর কাজ করেছি কি তা নিয়ে সংশয় আছে। আর আমি এটা খুব ভালো জানি আমার ব্রেইন কখনো বসে থাকে না, যদি না তাকে ফালতু বিষয়ে না চালনা করি। আমি মুলত্ব আমার দায়িত্ব ও কর্তব্য গুলো থকে পালিয়ে বেড়ায়। আমি যেভাবে বেচে আছি, তাকে আমার কাছে, তা নিকৃষ্টতম প্রাণীর থেকে ও উদ্দেশ্যহীন বলে মনে হয়। কারন হিসাবে যদি বলি ‘ আমি কিছু দিন আগেই বুঝতে পারি কোরআনে কি আছে’ তবে এখনো আমি সম্পুর্ণটা জানি না। আর কেমন করেই বা ছোট একটা কথা বোঝাব তা আমার কাছে পরিস্কার নয়। কিন্তু মোহাম্মদ কত সহজ ও স্পষ্ট করে বলেছে, ও তা করে দেখিয়েছে। তার জীবন দেখলেই মনে হয়, কোরআনের কথাকে বাস্তবে ৩ডিতে দেখিছে।
আরো একটু বলি এই আয়াতের শেষে বলা আছেঃ সুতরাং তোমরা ওযন ও পরিমাণ পুর্ণ মাত্রাই দিবে, মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দিয়ে ক্ষতিগ্রস্থ করোবে না। আর দুনিয়াতে শান্তি শৃংখলা স্থাপনের পর ঝগড়া ফাসাদ ও বিপর্যয় ঘটাবে না,। এবং শেষ করেছে এটা বলে, যদি ইমানদার হও তবে এই পথই কল্যানকর।
অর্থাৎ দাস হিসাবে আমরা সবাই একই কাতারে নেমে কাওকে ক্ষতি না করি, তবে এখানে সফল – দুনিয়াতে ও আখিরাতে।  এখানে প্রতিশ্রুতি দিচ্ছে আমাদের আমাদের জীবনের শান্তি বজায় থাকবে।
আমাদের সমাজ ব্যবস্থায় বসবাস রত মানুষগুলো কত নিরাপদ বলতে পারেন । আমি দেখেছি যিনি স্বাধারন ও নিম্নবিত্তের যখন তার প্রয়োজন শেষ হয়ে যায়, তখন বেশিরভাগের বিনা চিকিৎসায় মারা যায়। তখন তাকে মৃত্যুর জন্য রেখে দেওয়া হয়, সে কবে মারা যাবে। সেই উচ্চবিত্তের সফল মানুষগুলো তাদের প্রয়োজনকে সমাজের কাছে এমন ভাবে প্রকাশ করে যেন উনি আজীবন থাকলেও সমাজের উন্নতি হতো। তাই তাকে সমাজ সকল সুযোগ দেয় বেচে থাকার। এমন কি মরে গেলেও যেন তাকে স্বরণ করতে হবে। কারন উনি সফল বোকা বনের গোলাম কেনার কাজে।
আমি বলছি না যে, সমাজ প্রকৃত সফল মানুষকে সম্মান না দিক এবং সমাজের সুফল ভোগ তাকে করতে দেওয়া উচিৎ যিনি সমাজের উন্নতি করতে ভুমিকা রাখে। যার কোন যোগ্যতা নেই। তাকে সুবিধা দেওয়া মানে অন্য একজনকে তার ন্যয্য হক থেকে বঞ্চিত করা। আর মালিক যে,  সকল দাসের একটা বাগান দান করলেন এবং তার থেকে তাদের আহার এর ব্যবস্থা হবে, সেখানে যদি একজন বেশি গ্রহন করে, তবে কেমনে সকলের আহার হবে ? তা আমার বোধে আসে না । কেমন করে এই সমাজ ব্যবস্থা চলবে তার নির্ধারণ কে ভাল বলতে পারে? যিনি এই দাসেদের পরিচালনা করার ক্ষমতা রাখেন। এখানেও আমার প্রশ্ন আছে, কে ক্ষমতা রাখেন ? আমার উত্তর  যিনি দাসের সৃষ্টি করেছেন। কিন্তু এখানে উত্তরটা ১০০ ভাগ ঠিক নয়। কোন বিতন্ডাকারী বলতে পারেন , কেন দাসেদের সৃষ্টিকর্তাকে যিনি সৃষ্টি করেছেন, উনি কেন নন ? তাই কোন কথা তখনি মানুষ সম্মান করে, যখন মানুষ সেটাকে আর পেছাতে না পারে বা যুক্তির দোড় শেষ হয়। আবার যেখানে যুক্তির দোড় শেষ, সেখানে অনুমান বা মিথ্যার কল্পনার
মানুষকে কেন সৃষ্ট করলেন এই প্রশ্ন আমার অনেক দিনের। অনেকে আমাকে কোরআনের আয়াত থেকে বলে: আমি (আল্লাহ) মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি , একমাত্র আমারই ইবাদত করার জন্য।
আমার কাছে এটাকে রাখালের গল্প বিশ্লেষণ করে মত প্রকাশের মতই মনে হয়। আবারো সহজ সরল বিষয়টাকে ঘোলাটে করার মত। এটা ভুল ব্যাখ্যা করে। কারন তারা বিশ্লেষক এবং জ্ঞানী সমাজের , যারা আমাদের এই সমাজটাকে পরিচালনা করে। আমি আগেই বলেছি আজ ২০২১ এ সমাজে জ্ঞানী বানানোর উদ্দেশ্যই থাকে মানুষকে মানুষের গোলম তৈরির জন্য। আপনার যে তথ্য দেওয়া হয়, তা আপনাকে জ্ঞানী বানাবে না বরং গোলাম বানাবে। এক পর্যায়ে ব্রেইন এর ক্ষমতার উপর বিবেচনা করে, আপনি কন্টোর্ল করবেন অথবা কন্টোর্ল হবেন কারো দ্বারা, অর্থাৎ গোলাম দুই প্রকার । এ ছাড়া কোন দিক আছে বলে আমি মনে করি না।  এ যেন আপনাকে আদালতে প্রশ্ন করার মত, যে আপনি এখনো ঘুস খাওয়া ছেড়েছেন কি না ? হ্যা অথবা না ?
অর্থাৎ আপনাকে এই সমাজ বলবে স্রষ্টা কি আছে, হ্যা অথবা না ? এরপর সমাজে যে প্রথা আছে তা আপনার উপর চাপিয়ে দেবে । যেমন আদালত আপনার হ্যা অথবা না উপর আপনার সাজা দেওয়া হবে। আসলে আপনি যে কখনো ঘুস নেননি সেটা যেমন হ্যা অথবা না এর মধ্যে থাকে না তেমনই বর্তমান সমাজের শিক্ষা আপনাকে সত্যের কছে যেতে দেবে না।
সত্যকে জানতে হলে এমন কোন নির্ভর যোগ্য জ্ঞানের কাছে যেতে হবে যা আপনাকে চ্যালেঞ্জ করবে ভুল ধরিয়ে দিতে। যেখানে কোন মিথ্যার কণাও ঢুকতে পারে না। আর তাতে যদি বিন্দু মাত্র মিথ্যার আশ্রয় থাকে তা কখনো সত্য হতে পারে না। যে সত্য মিথ্যার উপরে প্রতিষ্টা পাই, তা যেমন সত্য আলো যখন আলোকিত করবে, তখন মিথ্যা তার আপন নিয়মে বিলুপ্ত হবে।


কোরআন মানব জীবন এর মধ্যে সমাধান:
আমি এই আয়াত দিয়ে শুরু করতে পারি-সুরা: - ইবরাহীম,  আয়াত: - ৫২ ‘ইহা মানুষের জন্য এক বার্তা এর দ্বারা তারা সতর্ক হয় এবং জানতে পারে যে, তিনি একমাত্র উপাস্য এবং যাতে বোধশক্তি সম্পন্নরা উপদেশ গ্রহন করে । আমিও একই কথা বলতে চাই। কিন্তু একটু পরিস্কার ভাবে। আমি মনে করি ভালো চাকুরী বা ব্যবসার মাধ্যমে কেহ যদি আয় করে তার জীবনে শান্তি আনতে চাই। সেটা কি ইসলাম মানা করে ? কখনো না । ইসলাম বলে সততার সাথে আয় করে যদি সৎ পথে ব্যয় করে তিনি অবশ্যই ভালো মানুষ, এবং তার সাথে যদি আল্লাহ তালার উদ্দেশে সালাত আদায় ও যাকাত প্রদান করে সঙ্গে ইসলামের আচার-অনুষ্ঠান গুলো মেনে চলে । তবে তার মত ভালো মুসলিম কি আর আছে। নিচের আয়াত তারই সাক্ষি দেয়।
আল-কাহফ ; আয়াত ১১০; বলঃ আমিতো তোমাদের মতই একজন মানুষ, আমার প্রতি প্রত্যাদেশ হয় যে, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ । সুতরাং যে তার রবের সাথে সাক্ষাত কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কেহকেও শরীক না করে ।
মজার ব্যপার হল: আমরা আমাদের নিজেদের মতকে প্রতিষ্ঠিত করতে কোরআনের আয়াতকে ব্যবহার করি। যার সাথে কোরআনের মুল উদ্দেশ্য ব্যহত হয়। তবে আমি দেখেছি কোরআনের কোন আয়াত আপনি অসৎ উদ্দেশ্য ব্যবহার করলেও তা কখনো পুরো মেলে না আপনার অনৈতিক উদ্দেশ্যের সাথে। তাছাড়া সবকিছুকে আপনার মত সাজিয়ে নিতে পারেন। আমাদের দেশে ওয়াজের বক্তারা যখন বলে, কোরআন এক মহান গ্রন্থ , আর এই গ্রন্থকে দুনিয়ার কোন গ্রন্থের মুল্য নেই বা তুচ্ছ। আমি ঠিক বলতে পারছি না ওদের মত করে। কথাটা হয়ত্ব এমন হলে মেলে: কোথায় রাজার প্রাসাদ আর কোথায় বস্তির ঘর। হ্যা কথাটা ঠিক, শুধু ঠিকই নয়, কতটু সত্য আমি প্রমান সহ জানি। এর প্রমানও আমি দেবো। যদি বোঝাতে পারি, কথার মাধ্যমে। কিন্তু যাদের কাছে জ্ঞান নেই, তাদের কাছে কোরআনের কোন আলো পৌছাতেই পারেনা। তাদের কাছে আছে শুধু মিথ্যা কল্পনা। যা তাদের কখনো ইসলামের ছায়াতলে আনতে পারে না। এটা আমি বলছি না, কোরআন নিজেই বলছে। বিশ্বাস না হয়, কোরআন এর সুরা বাকারা ৭৮ আয়াত পড়ে দেখুন। আর এদের জ্ঞান না থাকার দরুন, এদের উপরে মানুষ তাদের নিজেদের গড়া মতবাদ তুলে দেয়। এটাও কোরআনের কথা। ৭৯ আয়াতে উল্লেখ করেছেন এবং তাদের পরিনাম এর কথাও বলা হয়েছে। তাই আমি বলছি আল্লহ তুমি সাক্ষি থেকো, আমি কোন যদি তোমার গ্রন্থের বিপরীত ব্যাখ্যা হয় , তবে যারা পাড়বে এটাকে ছুড়ে ফেলে দেবেন। কারন এটার সম্পুর্ন আমার দায়। এই লেখার সাথে কখনো ইসলামী কোন লেখা হিসাবে আমি লিখছি না। বা এখানে লেখা কোন কথা কেহ মেনে নেবেন না। কারণ এক মাত্র উপদেশ গ্রহনের কিতাব হল কোরআন বলে আমি মনে করি।
আমার লেখার মুল উদ্দেশ্য হল- মানুষকে বোঝানো কোরআন কি, আর কেন এটা কে অনুসরণ করবো। আর কেন এবং কিভাবে নিজেকে মুসলিম হতে হবে।

যা হোক মুল কথাই আসা যাক:- যে বক্তারা এই সকল কথা বলেন, তাদের কখনো দেখি নাই, যে তারা তাদের তুলনাকে পরিস্কার ভাবে স্বাধারণ মানুষকে বোঝাতে পেরেছে, এবং নিজেও কতটুকু বোঝে তা নিয়ে আমার যথেষ্ঠ্য সন্দেহ আছে। তাদের এই ধরনে নিচু কথার করনে আজ শিক্ষিত মানুষ গুলো মুসলিমদের কে নিকৃষ্ট ও নিচু জাতিতে পরিণত করেছে। আমার কথা বলার কথা না, কারন আমি নিজেও এক নিচু ও নিকৃষ্ট মানুষ । আমি নিজেকে কখনো মুসলিম হিসাবে দাবি করি না, কারন আমি জানি মুসলিম হওয়ার মত নুন্যতম যোগ্যতা আমার নেই। আবার ইসলামি কিতাব লিখবো তার প্রশ্নই  আসে না।
এমন কাজকে আল্লাহ পচ্ছন্দ করেন, যে কাজ মানুষ তার নিজের ভালোর জন্য করে এবং ঐ কাজকে অন্যকে করতে উৎসাহিত করে। তাই আমি মুসলিম হতে চাই, এবং ইসলামের যে মহান সুন্দরত্ব রয়েছে, তার আলো এতো উৎকৃষ্ট মানের তার প্রচার চাই। যে আলো মানুষকে একবার যদি আলোকিত করে। তবে সে আলোর মত মিষ্টি বা শান্তি আর কোন কিছু দিতে পারে না। এটা সাবইকে জানানো।
কিন্তু যার চোখ অন্ধ সে যেমন দেখতে পারে না। তেমনি যারা শান্তি চাই না, তারাও কখনো ইসলামের আলো দেখতে পারবে না। তাকে কোরআন কখনো তার সেই বিখ্যাত আলোর কিরণ দেখাবে না। দেখতে হলে যেমন চোখের প্রয়োজন, তেমনি ইসলামকে বুঝতে হলে জ্ঞানের দরকার। জ্ঞান কোন কিতাবে থাকে না, তা অর্জন করতে হয়। সেটা নিতে সততার দরকার হয়। দেখবেন বিজ্ঞান নিরেট নিষ্ঠুর সত্যর উপরে প্রতিষ্ঠা পেতে পারে, যদি তার ভিত যেমন মিথ্যার উপর দাড়াতে পারে না, তেমনি ইসলাম কখনো মিথ্যার উপর দাড়াতে পারে না। আজ দুনিয়া বিজ্ঞান ও প্রযুক্তির গোলামে পরিণত হয়েছে, সেখানে যেমন কোন কিছু বিচার করে না , তুমি কোন জাতির, কোন বর্ণের, কোন স্থানের, কোন মতাদর্শ এর । ইসলামে ও এগুলোর কোন কিছুর বিবেচনা করে না। এছাড়াও বিবেচনা করে না তুমি কোন ধর্মের বা কোন পেশার। এখানে একটা সত্য প্রতিষ্ঠিত :- আল-কাহফ ; আয়াত ১১০; বলঃ আমিতো তোমাদের মতই একজন মানুষ, আমার প্রতি প্রত্যাদেশ হয় যে, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ । সুতরাং যে তার রবের সাথে সাক্ষাত কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কেহকেও শরীক না করে ।
দেখুন কে কোন ধর্মের তা কিন্তু তা বিষয় নয়, বিষয় তোমাকে একমাত্র প্রকৃত ইলাহ এর নিকট আত্ম-সমর্পন করতে হবে। এটাই ইসলামের মুল বিষয়। আপনি যদি ৫ ওয়ক্ত নামাজ আদায় করেন, কিন্তু ফ্যাসাদের মুল হোতা হন, তবে কি আপনি কোন ভাবে মুসলিম কি? আপনি হলেন বড় মুনাফেক কাফের নন। আমি যতদুর জানি নবী মোহাম্মদ কাওকে বিনা বিচারে হত্যা করার নির্দেশ দেন নি। কিন্তু এক জাতির জন্য গণ হত্যার আদেশ দেন, তা হোল মদিনাবাসীকে। কিন্তু কেন ? ভবে দেখুন কারন তারা শপথ করেছিল তারা তাদের সাহায্য না করলেও মাক্কাবাসীকে সাহায্য করতে পারবে না। কিন্তু যুদ্ধে মুসলিমদের নিঃশ্চিত পরাজয় জেনে, তারা মক্কার সাথে হাত মিলিয়েছিল। তাই মক্কার যারা নবীকে হত্যার চেষ্টা করেছিল, তাদের তিনি ক্ষমা করেছেন নিঃশর্ত, কিন্তু মিথ্যার ও প্রতারণাকে ক্ষমা করেন নি। নবী পরবর্তি ইসলাম ধ্বংশের বড় কারণ ছিল, মিথ্যা ও প্রতারণা । দেখুন কেমন করে উসমানকে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে। যে বা যারা হত্যা করেছে, তারা কেহ বিধর্মী ছিল না। কেন আবার উমাইয়া ও ফাতেমি খেলাফত এর মত দুইটি খেলাফত তৈরি হল এবং ইসলামের পরিণতি আজ মাটি লুটিয়ে গেল, যার ফলে আমার দেশে কোথাও আমি ইসলামের শান্তির আলো খুজে পাই না। আজ যে বা যারা আল্লাহকে রক্ষা ও কোরআন রক্ষার জিহাদে নেমে নিজিকে মুসলিম দাবি করে, সেখানে মিথ্যা ছাড়া আর কিছু আছে বলে, তা আমার কাছে মনে হয় না। তার বড় কারণ ইসলাম বলে নিজেকে রক্ষা করো, তবেই তুমি মুসলিম। সেখানে যদি কেহ ইসলাম বা কোরআন ও আল্লাহকে রক্ষার দ্বায়িত্ব নিয়ে যুদ্ধ করে, তবে তা বোকার মতই মনে হয়। কোরআনে একটা উপমা আছে, অনেকটা এর মত, ”তোমরা কি দেখ না, মাকড়সার ঘরই দুর্বলতম বা ভঙ্গুরতম।” আমি এই কথার অর্থ আমার পাশে একজন কে প্রশ্ন করেছিলাম কেন এই কথা বল্লেন। ভঙ্গুরতম এর মানেই কি? সে আমাকে অস্পষ্ট উত্তর দেয়, কারন আমাকে সম্মান করে। আবার বেশির ভাগ মানুষই ( যারা অল্প শিক্ষিত) তারা বলে , ওটা যে কোন কিছুর আঘাতে ভেঙ্গে যায়। আমি তাদের বলি, তোমার কাছে যেমন ওটাকে দুর্বল মনে হয়, তার থেকেও মানুষের তৈরি ঘর বেশি দুর্বল হবে, যদি মকড়সা ও মানুষের আয়তন এর অনুপাতে, কেহ যদি মানুষের ঘরে আঘাত হানে। এছাড়াও আপনি যে গোলার উপরে বসবাস করেন তার ভিতর জলন্ত আগুন, যার কেন্দ্রের তাপ হবে প্রায় ৫০০০ ডিগ্রী সে. পৃথিবীর পাতলা আবরণে যদি সামান্য তম ফাটল ধরে তবে মানুষের অস্তিত খুজে পাওয়া যাবে কি? আর যে অনুপাতে মানুষ মাকড়সার ঘর ভাঙতে যে শক্তি ব্যবহার করে। ওই অনুপাতের কিছু ও যদি মানুষের ঘরে আঘাত হানে, তবে আমাদের ঘরও টিকবে না। আপনি সহজে অনুমান করুন একটা ৬ফিট ও ৬০-৭০ কেজি মানুষ বানাতে কত মাকড়সার দরকার। এখন ভাবুন অত গুলো মানুষ দিয়ে তৈরি একটি প্রাণী আমাদের ঘরে আঘাত হনে তবে কি দশা হবে।




Comments